1. admin@nobobangladesh.news : admin :
  2. shabbir@nobobangladesh.news : News :
  3. newsroom@nobobangladesh.news : News Room :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীনগরে “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের” উদ্যোগে সেলাই মেশিন বিতরণ পোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পোরশায় ফারুক নেতার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব এনসিপির পদত্যাগী নেতা আরশাদুল এখন বিএনপিতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যেতে চায় : মেয়র ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে চট্টগ্রামে হস্তশিল্প মেলা মীরসরাইয়ে বিপিসির পাইপলাইন ছিদ্র করে থেকে তেল চুরি চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতা চুট্টু গ্রেপ্তার লোহাগাড়ায় দেয়াল ভাঙতে গিয়ে চাপা পড়ে যুবক নিহত

এ বছর হজ হবে কিনা সিদ্ধান্ত আগামী সপ্তাহে

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩১৪ বার পড়া হয়েছে

 

প্রাণঘাতী করোনা মহামারীর কারণে চলতি বছর হজ হবে কিনা আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানাবে সৌদি আরব। এ বছর ২৮ জুলাই হজ শুরু হওয়ার কথা।

বিবিসি বাংলা জানায়, সৌদি আরব রবিবার থেকে দেশজুড়ে কারফিউ তুলে নিয়েছে। তবে বাদবাকি কড়াকড়ি বহাল থাকবে।

আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে, কিন্তু আন্তর্জাতিক যাতায়াত বন্ধ থাকবে।

ওমরাহ হজ, ভ্রমণ ভিসা, বিদেশ থেকে আসা বা দেশ থেকে বিদেশে যাওয়াসহ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

করোনাভাইরাসের কারণে ৯০ বছরের ইতিহাসে এটাই প্রথমবার হজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ চারটি দেশ হজে লোক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বজুড়ে মুসলমানদের ধর্মীয় যাত্রা হয় সৌদি আরবে, যেখানে প্রায় ২৫ লাখ মুসুল্লি জড়ো হন। সৌদি আরব হজে প্রতি বছর পাঁচ বিলিয়ন ডলার রাজস্ব তোলে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের দিকে শীর্ষে সৌদি আরব। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ছুঁই ছুঁই। মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৩০ জন।

আক্রান্তে বৈশ্বিক তালিকায় সৌদি আরবের অবস্থান ১৬তম; তাদের পরেই রয়েছে বাংলাদেশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ