1. admin@nobobangladesh.news : admin :
  2. shabbir@nobobangladesh.news : News :
  3. newsroom@nobobangladesh.news : News Room :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীনগরে “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের” উদ্যোগে সেলাই মেশিন বিতরণ পোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পোরশায় ফারুক নেতার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব এনসিপির পদত্যাগী নেতা আরশাদুল এখন বিএনপিতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যেতে চায় : মেয়র ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে চট্টগ্রামে হস্তশিল্প মেলা মীরসরাইয়ে বিপিসির পাইপলাইন ছিদ্র করে থেকে তেল চুরি চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতা চুট্টু গ্রেপ্তার লোহাগাড়ায় দেয়াল ভাঙতে গিয়ে চাপা পড়ে যুবক নিহত

মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ : আহত ৪

নববাংলাদেশ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সময় আরও ৪ জন আহত হয়েছেন।

‎রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হতে গিয়ে ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের ধাক্কায় আফিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। তবে এখনও পর্যন্ত পরিবারের সন্ধান পাওয়া যায়নি।

‎ধারণা করা হচ্ছে- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে বহিঃবিভাগে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

‎প্রত্যক্ষদর্শী নুর উদ্দিন জানান, বয়স্ক মানুষ গাড়ি খেয়াল না করে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস হার্ড ব্রেক দেন। তবুও নিয়ন্ত্রণ করতে পারেনি। জোরে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যান। কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের কাউকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

‎এর আগে সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন ৪ জন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, পিকআপ ও ট্রাকসহ ৪টি গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

‎জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, বারইয়ারহাটে দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হতে গিয়ে বৃদ্ধা নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। হাসপাতালে পুলিশের টিম যাচ্ছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ