1. admin@nobobangladesh.news : admin :
  2. shabbir@nobobangladesh.news : News :
  3. newsroom@nobobangladesh.news : News Room :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীনগরে “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের” উদ্যোগে সেলাই মেশিন বিতরণ পোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পোরশায় ফারুক নেতার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব এনসিপির পদত্যাগী নেতা আরশাদুল এখন বিএনপিতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যেতে চায় : মেয়র ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে চট্টগ্রামে হস্তশিল্প মেলা মীরসরাইয়ে বিপিসির পাইপলাইন ছিদ্র করে থেকে তেল চুরি চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতা চুট্টু গ্রেপ্তার লোহাগাড়ায় দেয়াল ভাঙতে গিয়ে চাপা পড়ে যুবক নিহত

হাটহাজারী থেকে রাঙ্গুনিয়ার এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

হাটহাজারী পৌরসভা এলাকা থেকে মো. আলী আকবর (৩৮) নাসের রাঙ্গুনিয়ার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী পৌরসভার ফটিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কামাল পাড়ার একটি ভাড়া বাসার ছাদের এঙ্গেলে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা লাশটি রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ ঘাগড়ার ঘাগড়া খিলমোগলের বাদামতল এলাকার বাসিন্দা ছিদ্দিক আহমদের প্রবাসী পুত্র আলী আকবরের।

সূত্রে জানা যায়, আলী আকবর পরিবারের অমতে স্বামী পরিত্যক্তা দুই সন্তানের এক জননীকে বিয়ে করে উল্লেখিত এলাকার একটি বাসায় ভাড়ায় বসবাস করে আসছিল। নিজের ইচ্ছায় বিয়ে করায় পরিবারের কারো সাথে তেমন যোগাযোগ ছিলোনা ভিকটিমের। গত ৪ মাস পূর্বে সে প্রবাস থেকে দেশে ফিরে আসেন। গত কয়েক দিন আগে সে নিজ এলাকা রাঙ্গুনিয়া গিয়েছিল। সেখান থেকে হাটহাজারীর ভাড়া বাসায় ফিরে আসার পর তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন।

ঘটনার দিন সন্ধ্যায় বাসায় চা খেয়ে রুমে প্রবেশ করে সে। পরে রাতের খাবার খেতে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে সেই রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখা যায়। পরে রুমের দরজা ভেঙে দেয়া যায় আলী আকবর ঘরের তীরের এঙ্গেলের সাথে ঝুলে আত্মহত্যা করে ঝুলে আছে। পরে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক আনিস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারকারী মডেল থানার উপপরিদর্শক আনিস জানান, সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে নিশ্চিত হওযা যাবে।

হাটহাজারী মডেল থানার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ